শনিবার, ২ জুন, ২০১২

শুনি না স্বদেশের গান !!












 
শুনি না 
স্বদেশের গান !! 
... ... মুহাম্মদ ইউসুফ                     
     
শুনি না স্বদেশের গান !!

বিশ্বায়ন-গানে  শব্দদূষণ আনে 
আত্মার রোগ কে সারাবে তুমি জান ?

তুমিই সেই শল্যবিদ !! 
তুমিই সেই শল্যবিদ !! 
তুমিই সেই শল্যবিদ !! 
শুধু জেগে ওঠ, গর্জে ওঠ !
বল, চাই বিশুদ্ধ স্বদেশী সঙ্গীত ! 
চীত্কার করে বল, কানের পর্দা ফাটিয়ে বল t
আমারও অনেক গান আছে, মেলোডি আছে ... ...
দিতে পারি শান্তিফল, আনন্দবাগান !!

বার্তা পৌছে দাও পৃথিবীর সব সাইবার নেটে ... ... 
মেসেজ অপশনে গিয়ে লেখ 
এখানে মনোরম পরিবেশে 
বিশ্বায়ন- রোগের সুচিকিত্সা হয় ! 

রচনা ০৫-০৪-২০০৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন