শুক্রবার, ১ জুন, ২০১২

মরিতে চাহি আমি সুন্দর ভুবনে // মুহাম্মদ ইউসুফ [ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা ]

মরিতে চাহি আমি সুন্দর ভুবনে 
                                মুহাম্মদ ইউসুফ 
 [ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা ]

 


বাচিতে চাহি না না আমি সুন্দর ভুবনে 
                                     মরিতেই চাহি 
অসীমের সুরে আমি মজিয়াছি তাই 
                                    অসীমের গান গাহি !
সকালের ফোটা ফুল বিকেলেই ঝরে 
                সময়ের দড়ি বায় অবোধ জীবন  !

ফুল রেখে মনভুলে ভুলঘরে যাই 
ছায়াঘরে সাতরঙে জীবন রাঙাই 
ছায়াঘরে জাদুটোনা মাতাল হাওয়া 
মায়াঘর পার হয়ে পাতাল যাওয়া !

ভুলঘরে বসে থাকি ফুল হাতে নিয়ে 
মূলঘরে যাবো শেষে শূন্য সাজিয়ে ?
মায়াভরা  ছায়াঘর সাজানো বাগান 
ছায়াপথে মায়াফল মরীচিকা-টান !

বৈঠায় ছায়া ফেলে বিষন্ন দুপুর 
               গ্যালাক্সি-দোলনায় আমার জীবন !
মৃত পৃথিবীর তরতাজা ফুল কী বাহারে-যে মাতে 
আমিও আমার নই , এ জীবন তারই হাতে !

বাচিতে চাহি না না আমি সুন্দর ভুবনে
                                       মরিতেই চাহি
অসীমের সুরে আমি মজিয়াছি তাই 
                               অসীমের গান গাহি !

গুড বাই পৃথিবী ! ভালই ছিলাম |
সত্যের কত সুর সাথেই নিলাম |


রচনা :: ১৪ মে , ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন