মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

হোয়াইটওয়াশ # মুহাম্মদ ইউসুফ


হোয়াইটওয়াশ

... মুহাম্মদ ইউসুফ

কে কাকে করে হোয়াইটওয়াশ ?

জীবমানুষ হোয়াইটওয়াশ করে 

ভিতরের মনুষ্যত্বকে ?

মানবিক-মানুষের মৃত্যুশেষে 

স্নায়ু এবং রেচনসুখ !!

রিপুপূজার উত্সবে অর্থশূন্য বেঁচে থাকা ...

অর্থহীন মৃত্যু এবং দোজখবাস ...

কে কাকে করে হোয়াইটওয়াশ ?

মানুষ হে, 

তুমি পরাজিত কর নিজেকেই !!

এবং শুদ্ধতায় বিজয়ী হলে জয় তোমারই ...

৩০-০৬-২০১৫
ঢাকা, বাংলাদেশ 

শনিবার, ২৭ জুন, ২০১৫

ক্ষমতা ও সমতা # ... মুহাম্মদ ইউসুফ


 ক্ষমতা ও সমতা 

... মুহাম্মদ ইউসুফ

  
ক্ষমতার সাথে 
মেশালে মমতা
আসবে সমাজে
ন্যায় ও সমতা !!

২৬-০৬-২০১৫
ঢাকা, বাংলাদেশ

বুধবার, ২৪ জুন, ২০১৫

ফুলশয্যা, ফুল ও কাঁটাশয্যা


ফুলশয্যা, 
ফুল ও কাঁটাশয্যা

... মুহাম্মদ ইউসুফ 

বিবাহিত জীবনের পুরোটা কি 
ফুলের মতই নির্দোষ-নির্মল ?

ঝগড়া, অভিমান, অহম-দ্বন্ধ, 
ব্যক্তিত্বের সংঘাত, প্রাপ্তির অসংগতি, 
অতৃপ্তি, ক্লান্তি, একঘেয়েমি কতকিছু 
আছে দাম্পত্য জীবনে ! সুখও আছে !

তাহলে বাসর রাত কেন শুধুই ফুলশয্যা ?
হওয়া উচিত, ফুল ও কাঁটাশয্যা !!

জীবন-ওতো তাই !
ফুলও আছে ! কাঁটা আছে !!
দুঃখও আছে ! সুখও আছে !!

২৪-০৬-২০১৫
ঢাকা, বাংলাদেশ।                

শনিবার, ১৩ জুন, ২০১৫

টাকা পাই, ঢোল বাজাই // ... ... মুহাম্মদ ইউসুফ //


টাকা  পাই, ঢোল বাজাই 

 ... .... ..... মুহাম্মদ ইউসুফ

রিপোর্টারই সাপোর্টার

দলজীবি দলকানা !

রঙ্গে-ঢঙ্গে আসল সত্য

চাইপা যাবা ?  বলবা না ?

বুদ্ধিজীবি হিবিজিবি

আত্মা-মগজ বেচি খাই !

দলের চাকর বিবেককানা

টাকা পেলেই ঢোল বাজাই !!

১৩-০৬- ২০১৫
ঢাকা, বাংলাদেশ ।   

মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

ভাল হইতে পয়সা লাগে না


ভাল হইতে 
পয়সা লাগে না
 
... মুহাম্মদ ইউসুফ

ভাল হইতে পয়সা লাগে না !

মনের গহীনে ‘ভাল’-টা জাগে না ?

ভাল হয়ে যা !
হালাল রুজি খা !

হালাল রুজি খাবি না ?
নিশ্চিত থাক, জান্নাতে তুই যাবি না ।

হালাল রুজি ইবাদতের শর্ত 
হারামখোরের আগুনবাস ...
দেখবি দোজখ-গর্ত !!

০৯-০৬-২০১৫
ঢাকা, বাংলাদেশ ।

শনিবার, ৬ জুন, ২০১৫

বাজারের নমুনায় মনে বিষ-গ্লানি !


রমযানে সংযম 

... মুহাম্মদ ইউসুফ 

রমযানে সংযম এই কথা জানি 

বাজারের নমুনায় মনে বিষ-গ্লানি !

ব্যবসার নীতি মানে গলাকাটা শেষ 

নীতিকথা সংযম কিতাবেই বেশ !

চোর শালারা চোর !

আমরা সবাই ধোড় !!

সিন্ডিকেটের প্রবল প্রতাপ 

রাত্রি থেকে ভোর !!

০৬-০৬-২০১৫
ঢাকা, বাংলাদেশ।    

বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

QUR'AN OPENS THE HEART AND MIND



QUR'AN 

OPENS

THE HEART AND MIND

BUT

FIRST ONE NEEDS TO 

OPEN 

THE 

QUR'AN. 




THE 

RIGHTS

OF 


THE  

QUR'AN :

1. 

Believe in it ;

2. 

Read it ;

3. 

Understand it ;

4. 

Ponder its verses ;

5. 

Act upon it ;

6. 

Spread it.