রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

লে জে প ড়ি , মা ফ দে



লে জে প ড়ি , মা ফ দে


... ... মুহাম্মদ ইউসুফ


আমজনতা বলছে কেঁদে
লেজে পড়ি, মাফ দে !

বানরনীতি ছেড়ে এবার
ন্যায়নীতিতে ঝাঁপ দে !!

উন্নয়নের কালো ধোঁয়ায় 
চক্ষে দেখি আন্ধা !

বিশতলা আর গাছতলাতে
বিবেক-দুয়ার বান্ধা !!


২৩-১১-২০১৪
ঢাকা, বাংলাদেশ ।