শুনি না
স্বদেশের গান !!
... ... মুহাম্মদ ইউসুফ
শুনি না স্বদেশের গান !!
বিশ্বায়ন-গানে শব্দদূষণ আনে
আত্মার রোগ কে সারাবে তুমি জান ?
তুমিই সেই শল্যবিদ !!
তুমিই সেই শল্যবিদ !!
তুমিই সেই শল্যবিদ !!
শুধু জেগে ওঠ, গর্জে ওঠ !
বল, চাই বিশুদ্ধ স্বদেশী সঙ্গীত !
চীত্কার করে বল, কানের পর্দা ফাটিয়ে বল t
আমারও অনেক গান আছে, মেলোডি আছে ... ...
দিতে পারি শান্তিফল, আনন্দবাগান !!
দিতে পারি শান্তিফল, আনন্দবাগান !!
বার্তা পৌছে দাও পৃথিবীর সব সাইবার নেটে ... ...
মেসেজ অপশনে গিয়ে লেখ
এখানে মনোরম পরিবেশে
বিশ্বায়ন- রোগের সুচিকিত্সা হয় !
রচনা ০৫-০৪-২০০৮
