শনিবার, ২ জুন, ২০১২

অনন্ত ভ্রমণে, অনুভব-আয়নায় # . মুহাম্মদ ইউসুফ

অনন্ত ভ্রমণে, অনুভব-আয়নায় 

... ... মুহাম্মদ ইউসুফ 


শুরু হয়েছে ;

শেষ হওয়ার প্রতিশ্রুতিও অকম্প, ইস্পাতদৃঢ়, হিমালয়-কঠিন !!


আমার জন্ম তোমার জন্য, শুধুই তোমার জন্য !


আমার অনুভবে তুমি দিয়েছ প্রেমকণা ;

কী সবুজ সেই প্রেমকণা, অভিজাতসুন্দর !!


তোমাকে আমি দেখিনি
দেখা যায় না ;
শুধু অনুভব-আয়নায় জেগে থাক
ভেসে থাক উজ্জ্বল মসৃণ বোধে !!

তুমি কোথায় ?
আত্মায় এবং বাইরে ;
অনন্ত শূন্যতায় ; অন্তরে সত্ত্বায় 
নি:শ্বাসে অথবা আরও কাছে। 

আমার কোনো আমি নেই 
আমিও আমার নই !!!
সর্বদিকে শুধু তোমার উজ্জ্বল অবস্থান, উপস্থিতি। 
কী দৃঢ়, লা শরীক আল্লাহ। 

আমি তোমাকে অনুভব করি আত্মার আয়নায়। 
তুমি আছ প্রকাশ্যে ও গোপনে ; 
প্রবল প্রতাপে, স্নিগ্ধ জ্যোতিতে। 
প্রশান্ত আত্মায় তুমি থাক 
অপার সৌন্দর্যে, আনন্দ ও প্রেমে।

তোমাকে ছাড়া আমি বাঁচি না। 
তুমি জন্ম ও মৃত্যুর সাথী। 

তুমি স্থান ও সময়ের উর্ধ্বে। 
তুমি মহান আল্লাহ ; রাব্বুল আলামীন।

রচনা : ০১-০৩-২০১২
ঢাকা, বাংলাদেশ 




             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন