হোয়াইটওয়াশ
... মুহাম্মদ ইউসুফ
কে কাকে করে হোয়াইটওয়াশ ?
জীবমানুষ হোয়াইটওয়াশ করে
ভিতরের মনুষ্যত্বকে ?
মানবিক-মানুষের মৃত্যুশেষে
স্নায়ু এবং রেচনসুখ !!
রিপুপূজার উত্সবে অর্থশূন্য বেঁচে থাকা ...
অর্থহীন মৃত্যু এবং দোজখবাস ...
কে কাকে করে হোয়াইটওয়াশ ?
মানুষ হে,
তুমি পরাজিত কর নিজেকেই !!
এবং শুদ্ধতায় বিজয়ী হলে জয় তোমারই ...
৩০-০৬-২০১৫
ঢাকা, বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন