ফুলশয্যা,
ফুল ও কাঁটাশয্যা
... মুহাম্মদ ইউসুফ
বিবাহিত জীবনের পুরোটা কি
ফুলের মতই নির্দোষ-নির্মল ?
ঝগড়া, অভিমান, অহম-দ্বন্ধ,
ব্যক্তিত্বের সংঘাত, প্রাপ্তির অসংগতি,
অতৃপ্তি, ক্লান্তি, একঘেয়েমি কতকিছু
আছে দাম্পত্য জীবনে ! সুখও আছে !
তাহলে বাসর রাত কেন শুধুই ফুলশয্যা ?
হওয়া উচিত, ফুল ও কাঁটাশয্যা !!
জীবন-ওতো তাই !
ফুলও আছে ! কাঁটাও আছে !!
দুঃখও আছে ! সুখও আছে !!
২৪-০৬-২০১৫
ঢাকা, বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন