রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫

মৌসুমী খ্যাতি, অপযশ // ... মুহাম্মদ ইউসুফ


মৌসুমী খ্যাতি, অপযশ

...... মুহাম্মদ ইউসুফ

মানি ও মাসলে 
তাহারা আসলে 
আমাদের প্রিয় বস ?
আজীবন তাই মেনেই নিয়েছি 
আশা ও স্বপ্নের লস !

সময়ের হিসাবে 
তাহারাই কি পাবে 
মৌসুমী খ্যাতি, অপযশ ?

আমরা গরীব 
থাকবো বেঁচে 
করবো সেবা সব ধনীর !
আমার পাতে খুদ-কুড়া
আর ধনীর পাতে ক্ষীর-পনির !

২৭-০৯-২০১৫
ঢাকা, বাংলাদেশ      
    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন