শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

রোড ম্যাপ # ... মুহাম্মদ ইউসুফ


রোড ম্যাপ

... মুহাম্মদ ইউসুফ 

স্বপ্নছবি স্বপ্ন সবই

বাস্তবে নয় সত্য !

লুটতন্ত্র অবিরত ষড়যন্ত্রেই মত্ত !

ভোটে এবং চোটে

পুঁজিবাদই জোটে !

ভোগতন্ত্রের গণতন্ত্রে

স্বপ্নফুলও ফোটে ?

মাথার ঘাম পায়ে ফেলি

কষ্টশ্রমে এগিয়ে চলি 

দাঁড়াই না তো মোটে !

উন্নয়নের রোড ম্যাপ ?

ধনী-গরীব এত্ত গ্যাপ !

আমজনতার আম ও ছালা

হারাবে না থাকবেই ?

উন্নয়নের স্বার্থে জানি

ভোট ও চোট লাগবেই !

১৯-০৯-২০১৫
ঢাকা, বাংলাদেশ । 

  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন