মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

অর্থরোগী ভয়ংকর // বৈষম্য // ... মুহাম্মদ ইউসুফ //


অর্থরোগী ভয়ংকর

... মুহাম্মদ ইউসুফ

আমার আছে কোটি টাকা
আমার আরও কোটি চাই !!
লোভ-বাতাসের ঘূর্ণিঝড়ে
উড়ছে প্রবল বিবেক-ছাই !!

চাইতে চাইতে যায় বেলা
ভয়ংকর এই লোভ-খেলা !!

লোভের ক্ষুধা সাপ অজগর
অর্থরোগী কে সারায় ?
অন্ধকারে দ্রুতলয়ে
দোজখপথে পা বাড়ায় !!

১১-০৪-২০১৫
ঢাকা, বাংলাদেশ ।



বৈষম্য

... মুহাম্মদ ইউসুফ

তুমি থাক এসি-তে
আমি থাকি হাত-পাখায় !!
উন্নয়নের সূচক বাড়ে
শুভঙ্করের রাফ খাতায় !!

উন্নয়নের ধবনিতে
স্বর মিলে না
সুর মিলে না
আমজনতার গণিতে !!

০৪-০৩-২০১৫
ঢাকা, বাংলাদেশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন